জাতীয় সংবাদ

জয়পুরহাটে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

প্রবাহ রিপোর্ট : জমি সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের আবু সালেহ মোহাম্মদকে হত্যার দায়ে ১৭ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস আলী এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন- হাদিউজ্জামান, আরিফুল, আবু নাসের, ডা. মো. শাহজাহান আলী, আশরাফ আলী, মোহাম্মদ আলী ওরফে লাল মোহাম্মদ ওরফে লাল, মোহাম্মদ আলী, জহির, শামছুল আলম, সায়েম উদ্দীন, ওবাইদুল প্রামাণিক, সইম, রহিম, আবু সাঈদ, আবু বকর, বানু বেগম। খালাস প্রাপ্তরা হলেন- অমিছা বেগম, শহিদুল ইসলাম, বেলছি বেগম, হাফেজা ফকির, সাবদুল ফকির। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি অগভীর নলকূপের মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন সালেহ মোহাম্মদ। পথে ওই গ্রামেরই বাসিন্দা আরিফুল ইসলামসহ বেশ কয়েকজন জমি নিয়ে বিরোধের জেরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় ওই দিনই তার ছোট ভাই আজিজুল হক বাদী হয়ে ১৯ জনের নামে মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা আরও তিনজনকে মামলায় যুক্ত করেন। মামলা চলাকালে এক আসামি মারা যান। দীর্ঘ শুনানি শেষে দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস আলী গতকাল বুধবার এ রায় দেন। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ- প্রদান করা হয়েছে। মামলায় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও কাজী রাব্বীউল হাসান মোনেম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ ম-ল ও উদয় চন্দ্র সিং।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button