জাতীয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

প্রবাহ রিপোট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। পাসের হার ৫৮ দশমিক ৭ শতাংশ। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষায় সারাদেশে এক হাজার ৮৮৪টি কলেজের এক লাখ ৩৯ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে ৮১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৮ দশমিক ৭ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা এ ফল জানতে পারবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button