জাতীয় সংবাদ

বগুড়ায় ২৪ ঘণ্টায় তিন হত্যাকা-

প্রবাহ রিপোর্ট ঃ বগুড়ার সারিয়াকান্দিতে সিজান বাবু (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতনারা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত বাবুর বন্ধু আলিফকে থানায় আনা হয়েছে। অপর বন্ধু রাসেলকে পেলে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সিজান বাবু বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। দুই ভাইবোনের মধ্যে সে ছোট। বন্ধু আলিফ (১৫) হটিয়ারপাড়া গ্রামের গ্রামের জয়নাল ম-লের ছেলে এবং রাসেল (১৫) জোড়শিমুল গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। তারা দুজন অষ্টম শ্রেণিতে পড়ে। তারা আরও জানান, সিজান গত রোববার রাত ৮টার দিকে বন্ধু আলিফের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে অপর বন্ধু রাসেলের কাছে যায়। এরপর তিন বন্ধু পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতনারা গ্রামের একটি পাথারে (মাঠ) যায়। এ সময় পূর্ব কোনো বিরোধ নিয়ে রাসেলের সঙ্গে সিজানের বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে রাসেল ছুরি বের করে সিজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই সিজানের মৃত্যু হয়। রাসেল এরপর আলিফের ওপর হামলা চালালে সে দৌড়ে পালিয়ে যায়। আলিফ বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। আলিফের স্বজনরা বিষয়টি নিহত সিজানের পরিবার ও পুলিশকে অবহিত করে। সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিজানের রক্তাক্ত লাশ উদ্ধার করে। কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, তিন স্কুলবন্ধু গত রোববার রাতে সুতনারা গ্রামের মাঠে এসেছিল। সেখানে সিজান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। একজন পলাতক রয়েছে, অন্যজন বাড়িতে গিয়ে হত্যার ঘটনা প্রকাশ করেছে। সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত সিজান বাবু, আলিফ ও রাসেল বন্ধু। তারা একসঙ্গে চলাফেরা করতো। তাৎক্ষণিকভাবে এ হত্যাকা-ের কারণ জানা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বন্ধু আলিফকে থানা নেওয়া হয়েছে। অপর বন্ধু রাসেলকে ধরতে পারলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে দুর্বৃত্তরা বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে হত্যাসহ ২৯ মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, সাবেক যুবদল নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে। তিনি সম্প্রতি একটি মামলায় জামিনলাভ করেন। কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় নিহতের মা মামলা করেছেন। গতকাল সোমবার সকাল পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্যদিকে, যাত্রীবেশী দুর্বৃত্তরা শনিবার রাতে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের কুরশা এলাকায় চালক স¤্রাট ইসলামকে (৩৭) হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধার করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button