জাতীয় সংবাদ

হামাসের মর্টার হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

প্রবাহ রিপোর্ট ঃ গাজার কেন্দ্রীয় অঞ্চলে হামাসের মর্টার হামলায় ইসরায়েলের দুই রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে। নিহত সৈন্যদের নাম সার্জেন্ট ওমর স্মাদগা, বয়স ২৫। তিনি আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের সদস্য। বাকিজনের নাম সাদিয়া ইয়াকোব ডেরাই, বয়স ২৭। তিনি তেল আবিবের আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) সদস্য। এই ঘটনায় আলেকজান্দ্রোনি ব্রিগেডের আরও তিনজন সৈন্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। হামাস বৃহস্পতিবার মর্টার হামলার দায় স্বীকার করে বলেছে, তারা গাজা সিটির জায়তুন অঞ্চলের নিকটবর্তী একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু (টার্গেট) করেন। দুই ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং গাজার সীমানায় পরিচালিত অভিযানে নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে ৩১৪-তে দাঁড়িয়েছে। এই নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন, যিনি জিম্মি উদ্ধারের মিশনে নিহত হন। সূত্র : টাইমস অব ইসরায়েল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button