জাতীয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক আটক

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নাগরিকের লাগেজ তল্লাশি করে চার কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় স্টেলিয়া সানতায়ি নামে ওই নারী যাত্রীকে মাদকসহ আটক করা হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোকেনসহ আটক নারী যাত্রী বাহামার নাগরিক। সে ১২ জুলাই এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই ফ্লাইটে ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সে বিমানবন্দরে লাগেজ নিতে আসে। সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতর তিন কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। তিনি আরও জানান, ওই বিদেশি নারী শাহ আমানত বিমানবন্দরে নামার পর থেকেই এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল। কিন্তু প্রথমদিন তার সঙ্গে কোনো লাগেজ ছিল না। গতকাল সোমবার লাগেজে কোকেনসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button