জাতীয় সংবাদ

ইসরায়েলি বিমান হামলায় মায়ের মৃত্যু

# বেঁচে আছে গর্ভের শিশু #

প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েলি বিমান হামলায় মায়ের মৃত্যুর পরও অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভের শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯ মাসের গর্ভবতী ওলা আল-কুর্দ মারা যান। তবে বিস্ময়করভাবে বেঁচে গেছে তার গর্ভে থাকা সন্তান।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ওলার বাবা আদনান আল-কুর্দ জানিয়েছেন, ১৯ জুলাই গাজার আল-নুসেইরাতে তাদের বাড়ি ইসরায়েলের বিমান হামলায় গুড়িয়ে যায়। এতে অনেকে মারা গেলেও আশ্চর্যজনকভাবে ওলার শিশু সন্তান ও তার স্বামী বেঁচে যান। তারা দুজনেই এখন হাসপাতালে আছেন।আদনান বলেন, ও (ওলা) শহীদ হলেও ওর পেটে সন্তানটি বেঁচে ছিল, এটি অলৌকিক এক ঘটনা।হাসপাতালের চিকিৎসক খলিল আল-দারকান বলেন, ‘খোদাকে ধন্যবাদ, শিশুটির জীবন রক্ষা পেয়েছে। সে এখন জীবিত ও ভালো আছে।’ তিনি বলেন, মৃত ওলাকে প্রথমে নুসেইরাতের আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বিরুদ্ধে থাকার পরও হাসপাতালটির চিকিৎসকরা নবজাতককে জীবিত বের করে আনতে সক্ষম হন। যার নাম রাখা হয় মালেক ইয়াসিন।গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button