জাতীয় সংবাদ

নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ২৯০

প্রবাহ রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর মধ্যে ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে ১৬ জন। এছাড়া নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারাদেশে মোট ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button