জাতীয় সংবাদ

যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

প্রবাহ রিপোর্ট : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী ট্রেন চলাচল। ২৪ দিন পর গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে জানিয়ে রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রেনগুলো নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান জানান, বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে। এই ট্রেনের টিকেট বিক্রিও শুরু হয়েছে গত সোমবার থেকে। অন্য সব ট্রেন চললেও পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এর আগে গত সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। গত ১১ আগস্ট রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকাল ৫টা থেকে সংগ্রহ করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button