জাতীয় সংবাদ

১৩ মন্ত্রণালয়ে নতুন জনসংযোগ কর্মকর্তা

প্রবাহ রিপোর্ট : ১৩ মন্ত্রণালয়ে তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য ১৩ জন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। সিরিয়র উপপ্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য এ অধিদপ্তরের এসব কর্মকর্তাদের তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালনের জন্য এসব মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। এর আগে গত ৮ আগস্টএক অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৪২ জন জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button