ড. ইউনূসের সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ফোনালাপ

প্রবাহ রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।বলা হয়, গত বুধবার রাতে ড. ইউনূসের সঙ্গে টেলিফোন আলাপ হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের।প্রধান উপদেষ্টার দায়িত্বগ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান রানিল বিক্রমাসিংহে।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ অব্যাহত রাখা এবং দুই দেশের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে গঠনমূলক ভূমিকা পালন করার পরামর্শ দেন। সুবিধাজনক সময়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছাত্র-জনতার গণ আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।



