সাগর-রুনি দম্পত্তি হত্যার বিচার চাইলেন অধ্যক্ষ আলমগীর

প্রবাহ রিপোর্ট ঃ বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সরকারের মদদে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিকে হত্যা করা হয়েছিলো। তাই সরকারের হস্তক্ষেপে হত্যার সাড়ে ১২ বছরেও এ হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। আওয়ামী লীগের শাসন আমলে গত সাড়ে ১৫ বছরে দেশের সংবাদ মাধ্যম ছিলো অবরুদ্ধ। সত্য সংবাদ প্রকাশের জেরে এ সময় দেশের অনেক মিডিয়া বন্ধ করে দেয়া সহ সাংবাদিকদের হত্যা করা হয়েছে। তাদের হামলায় অনেকে আবার পঙ্গুত্ব বরন করছেন। আওয়ামী লীগের অত্যাচার সইতে না পেরে অনেক সাংবাদকর্মীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলার নাজিরপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। দলের ভীতর গ্রুপিং সৃষ্টির অভিযোগ করে ওই দিন সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলের উপজেলা আহ্বায়ক মোঃ মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচীব মো. আবু হাসান খান। এ সময় তিনি দলের কয়েক নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা সহ হয়রানীর ও দলীয় কর্মকা-ে বাধা সৃষ্টির অভিযোগ করেন। এ সময় তিনি আরো উল্লেখ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দলের ওই গ্রুপটি বিভিন্ন সময় বিএনপি থেকে আজীবন বহিস্কৃত ও আওয়ামী লীগের দলীয় বিভিন্ন পদে থাকাদের আশ্রয় দিয়ে দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করাচ্ছেন। আর এরাই দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আওয়ামী লীগের নির্দেশে এলাকার হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে হামলা ও লুটপাট করছেন। এমনকি ওই সব আওয়ামী লীগের লোকজন গত ২০ আগস্ট বিএনপির একটি গ্রুপের উপর ভর করে বিএনপির নেতাকর্মীদের উপরও হামলা করছেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা সরদার কামরুজ্জামান চাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, মো. আসাদুজ্জামান হাজরা টিপু, জেলা জাসাসের আহ্বায়ক মোঃ জাহিদ হাসান, যুবদলের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন, মোঃ আবুল কালাম আজাদ লিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শামিম হাওলাদার, সদস্য সচীব মো. তারিক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ।



