জাতীয় সংবাদ

বন্যা দুর্গতদের উদ্ধারে র‌্যাবের হেলিকপ্টার

প্রবাহ রিপোর্ট : র‌্যাপিড র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তর এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আল আমিন। তিনি জানান, ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে র‌্যাব। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী এবং হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button