জাতীয় সংবাদ

জাতিসংঘের গুমবিষয়ক সনদে সাক্ষর করল বাংলাদেশ

প্রবাহ রিপোর্টঃ জাতিসংঘের গুমবিষয়ক সনদ ‘আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’-এ সাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠকে এ সনদে সই করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।গুমবিষয়ক সনদে এ সময় ড. ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা।প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতি সূত্রে জানা যায়, সনদে ড. মূহাম্মদ ইউনূস লিখেছেন, ‘আমি, প্রফেসর মুহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা, ঘোষণা করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপর্যুক্ত কনভেনশনটি বিবেচনা করে আমরা এতে যোগদান করছি এবং তাতে অন্তর্ভুক্ত শর্তাবলি বিশ্বস্ততার সঙ্গে পালন ও কার্যকর করার প্রতিশ্রুতি প্রদান করছি। ঢাকায়, বাংলাদেশ, ২৯ আগস্ট ২০২৪ তারিখে, এই অ্যাক্সেশন দলিলে স্বাক্ষর করলাম।’গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২০০৬ সালের ২০ ডিসেম্বর নিউইয়র্কে গৃহীত গুমবিষয়ক এ আন্তর্জাতিক সনদ গৃহীত হয়েছিল। তবে এতদিন পর্যন্ত বাংলাদেশ এতে সই করেনি। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবসের এক দিন আগে এ সনদে সই করল বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button