জাতীয় সংবাদ

কুমিল্লায় বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ

প্রবাহ রিপোর্ট : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। গুলি করে হত্যার পরে লাশটি নিয়ে গেছে তারা। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। গভীর রাতে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় জানায়, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। পরে জানা যায়, সেটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তের। সেখানে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ওই যুবকের নাম কামাল হোসেন (৩২)। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার ইঁদু মিয়ার ছেলে। জানা গেছে, এই ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ ওই যুবকের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তবে আমরা এখনো বলতে পারছি না, ওই যুবক কেন বা কীভাবে সেখানে গেল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ময়নাতদন্ত শেষে তার লাশ ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button