জাতীয় সংবাদ
দুদিনে ট্রাফিক আইনে ১৭৭৯ মামলা, জরিমানা ৭৩ লাখ টাকা

প্রবাহ রিপোর্ট ঃ গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৭৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৭৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ১৬৯টি গাড়ি ডাম্পিং ও ৬৬টি গাড়ি রেকার করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন, বৃহস্পতি ও গত শুক্রবার দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



