জাতীয় সংবাদ

আরিচা-কাজিরহাট নৌপথে ৩৬ ঘণ্টা পর ফেরি চালু

যমুনায় তীব্র নাব্য সংকট

প্রবাহ রিপোর্ট : যমুনা নদীতে তীব্র নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল টানা ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল রোববার সকাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই নৌপথে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ও কাজিরহাট ঘাটে প্রায় সহ¯্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, গত কয়েক দিন ধরে নৌপথে ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘœ ঘটছে। মাঝে-মধ্যে ডুবোচরে আটকে যাচ্ছে ফেরিগুলো। নাব্য সংকট প্রকট আকার ধারণ করায় ফেরিগুলো হাফলোড নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিল। পানি ক্রমাগত হ্রাসের কারণে নৌ চ্যানেলটি আরও সংকীর্ণ হয়ে পড়েছে, যা ফেরি চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ অবস্থায় শুক্রবার রাতে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে সহ¯্রাধিক পণ্যবাহী বিভিন্ন ধরনের ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। যমুনা নদীর নাব্য রক্ষার্থে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং ইউনিট অব্যাহতভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গতকাল রোববার সকাল থেকে আরিচা-কাজিরহাট নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানান ফেরি সেক্টরের এই কর্মকর্তা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button