জাতীয় সংবাদ

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি : বিডিএস ২৮ ফেব্রুয়ারি

প্রবাহ রিপোর্ট : ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। অন্যদিকে ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। তিনি জানান, গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এই তারিখ সবার সম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button