জাতীয় সংবাদ

গলায় অস্ত্র ধরে সাংবাদিকের বাসায় ডাকাতি

প্রবাহ রিপোর্ট ঃ ফরিদপুরের সালথায় এক সাংবাদিকের বাসায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে চুরি হওয়া ওই সাংবাদিকের নাম সাইফুল ইসলাম। তিনি দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি। সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, গতকাল সোমবার ভোরে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে। আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র রামদা ধরে জিম্মি করে ডাকাতি করেছে। তবে, ঘর থেকে কি কি চোরেরা নিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সাইফুল। সালথা থানার ওসি মোঃ আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button