জাতীয় সংবাদ

গোমস্তাপুর সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রবাহ রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গঞ্জ বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। আটকরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল ইসলামের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিস, ইশাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু। বিএসএফের হাতে আটক মুকুলের শ্বশুর বলেন, মুকুলের বাড়ির পাশেই সীমান্ত। গত রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন। ভারতীয় কয়েকজন আমাদের মুঠোফোনে জানিয়েছেন। এজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির কাছে যাচ্ছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, রাতে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা আমার ইউনিয়নের বাসিন্দা। তাদের পরিবারের লোকজন আমার কাছে এসেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করছি। এ বিষয়ে জানাতে নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button