জাতীয় সংবাদ

লিফলেট বিতরণকালে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

প্রবাহ রিপোর্ট : রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে সজীব ম-ল নামে এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গত রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে। সজীব বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ ম-লের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক। বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক বলেন, গত রোববার বিকালে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারেন সজীব ম-ল আওয়ামী লীগের লিফলেট বিলি করছেন। পরে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উৎসুক জনতা তাকে কিল-ঘুষি মারে। এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা সজীবকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button