জাতীয় সংবাদ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৭৫০ মামলা

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ২৭৫০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার দুপুরের ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতি ও গত শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এ ছাড়াও ৩৫৯ গাড়ি ডাম্পিং ও ১৪৩ গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button