জাতীয় সংবাদ

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি আফজাল কারাগারে

প্রবাহ রিপোর্ট : যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ফেরদৌস আলম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আফজাল হোসেনকে কারাগারে পাঠানো হয়। এসময় আফজাল হোসেনের আইনজীবী মো. রিপন আদালতকে অবহিত করেন, তিনি একজন সাবেক সংসদ সদস্য। হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জানতে পেরেছি, মূল নথি নেই। এ অবস্থায় রিমান্ড শুনানি হবে কি না সিদ্ধান্ত চাচ্ছি। আদালত বলেন, যেহেতু মূল নথি নাই। রিমান্ড শুনানি হবে না। মূল নথি পাওয়ার পর রিমান্ড শুনানি হবে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে রবিবার মধ্যরাতে মেহেরপুর পৌর শহরের সরকারি কলেজ মোড়ের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে প- করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button