জাতীয় সংবাদ

ঈদের আগেই এটিএম আজহারের মুক্তি চায় জামায়াত

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ৮ মাস অতিবাহিত হওয়ার পরও তিনি মুক্তি পাননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। তিনি বলেন, আমরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button