জাতীয় সংবাদ

কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মোঃ রাহাত খান (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার সকালে চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। নিহত রাহাত বহদ্দারহাট এলাকার মোঃ লিয়াকতের ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে স্কুলে গিয়েছিল রাহাত। ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাসায় ফেরেনি। সকালে হামিদচর এলাকায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় রাহাত খানের লাশটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে। চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, গত ২৯ এপ্রিল স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় রাহাত। এরপর আর ফেরেনি। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। পরিবার এখন পর্যন্ত কোনও অভিযোগ করেনি। বিষয়টি তদন্তাধীন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button