জাতীয় সংবাদ
চট্টগ্রামে ১৪ স্বর্ণের বারসহ একজন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম নগরে ১৪টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম চৌধুরী (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতয়ালি থানাধীন ফলমন্ডী বসুধা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এসব স্বর্ণের বার শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। গ্রেপ্তার নুরুল ইসলাম চৌধুরী হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার মৃত জহির আহমেদের ছেলে। কোতয়ালি থানার ওসি মো. আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই স্বর্ণের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এসব স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



