জাতীয় সংবাদ

আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না : ড. মুহাম্মদ ইউনূস

# রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে সিদ্ধান্ত #
# নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না, এতে সবাই সন্তুষ্ট : প্রেস সচিব

প্রবাহ রিপোর্ট ঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। রোববার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন ‘আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ (অস্থিতিশীল) করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা চলছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে, আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে এগিয়ে যায়।’ ‘সবাই একসঙ্গে বসায় সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি ; ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইওে ; যাতে আমরা এগোতে না পারি; যাতে সবকিছু কলাপস হয়ে যায় ; যাতে গোলামিতে ফেরত যাই।’
তিনি বলেন, ‘আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।’ অপরদিকে প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না, এতে সবাই সন্তুষ্ট । প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের নেতাদের বলেছেন, নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না। এতে নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। রোববার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, পার্টির লিডাররা প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।
‘তারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন।’ শফিকুল আলম বলেন, আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারের বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। ৩০ জুনের ওই পারে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button