জাতীয় সংবাদ

ঈদুল আজহায় সংবাদপত্রের ছুটি ৫ দিন

প্রবাহ রিপোর্ট : এবারের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদকর্মীরা পাঁচ দিন ছুটি পাচ্ছেন। ফলে সব ধরনের ছাপা পত্রিকা পাঁচ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গতকাল বুধবার নোয়াব সভাপতি একে আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে ৯ জুন ঈদের ছুটি পালন করা হবে। ফলে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত পত্রিকা প্রকাশ করা হবে না। এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে সংবাপত্র তিন দিন বন্ধের ঘোষণা দিয়েছিল নোয়াব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button