জাতীয় সংবাদ

৩ দাবিতে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানববন্ধন

প্রবাহ রিপোর্ট : তিন দফা দাবিতে মানববন্ধন ও সচিবালয় অভিমুখে মার্চ করেছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। গতকাল বুধবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। তাদের তিন দাবি হলো, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য এমআইএস সরকারি রেজিস্ট্রেশন, ভাতা এবং গেজেটে অন্তর্ভুক্তির করতে হবে। মার্চে যুক্ত আহত ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, পাঁচ মাসের কথা বলা হলেও এখন ১০ মাস হতে চললো, কিন্তু আমাদের ভাতা চালু করা হয়নি। তাছাড়া সরকারি রেজিস্ট্রেশন চালু হওয়ায় অনেকে এখনও তালিকায় নিবন্ধিত হতে পারেনি। আমাদের এসব দাবি অতিদ্রুত সময়ের মধ্যে মানতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button