জাতীয় সংবাদ

সোহরাওয়ার্দী মেডিকেলে যৌথ বাহিনীর অভিযান, ৭ জনকে কারাদ-

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতা থেকে রোগী ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়াসহ চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল ১১টার দিকে র‌্যাব-২ এর কর্মকর্তা নিফাজ রহমানের নেতৃত্ব হাসপাতালটিতে অভিযান চালিয়ে আটক দালালদের কারাদ- দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হোসেন। অভিযান শেষে আবুল হোসেন বলেন, আমরা সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদ্রোগ ইনস্টিটিউটসহ পার্শ্ববর্তী সরকারি হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে মহিলা দালালসহ বেশ কয়েকজন দালালকে আমরা হাতে নাতে ধরেছি। এর মধ্যে দু-একজনকে ছেড়ে দিতে হয়েছে। তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তারা দালাল না। এসময় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছি। সরকারি হাসপাতালগুলোতে দালাল নির্মূলে নতুন কোনও পরিকল্পনা আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, এটা আসলে রিসার্চের বিষয়— দালাল থেকে সাধারণ মানুষকে কীভাবে উদ্ধার করা যায়। দালাল চক্র রোগী ভাগিয়ে যে হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের বর্তমান চলমান অভিযানটি শুধুমাত্র দালালদের বিরুদ্ধে। এছাড়া যে সব ক্লিনিক-হাসপাতাল এ কাজের সঙ্গে জড়িত আমরা তাদের বিরুদ্ধে অভিযানের চিন্তাভাবনা করছি। অভিযানকালে পুলিশ, র‌্যাব-২ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button