জাতীয় সংবাদ

বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ

প্রবাহ রিপোর্ট : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তের নোম্যান্সল্যান্ডে ঘটনাটি ঘটে। বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, প্রদীপ বৈদ্যের তার লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে। প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতো। তাকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি। তিনি জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button