জাতীয় সংবাদ

আরও ২৬ জনের করোনা শনাক্ত

প্রবাহ রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ৪৯৯টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৪৯৯ জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button