জাতীয় সংবাদ

গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যু কীভাবে হলো, তদন্ত কমিটি দেখবে : প্রেস সচিব

প্রবাহ রিপোর্টঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তদন্ত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। ঘটনা কেন হলো, কীভাবে মৃত্যুগুলো হলো—সব বিষয় দেখবে তদন্ত কমিটি। সহিংসতা কারা করলো সেটিও দেখা হবে।বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। গোয়েন্দা তথ্যের ঘাটতি আছে কিনা, কিংবা ব্যর্থতা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনা তদন্ত করতে যে কমিটি করা হয়েছে, তারা সব বিষয় দেখবে।’ এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। এতে অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে বলে জানান শফিকুল আলম। এতে কিডনি প্রতিস্থাপনের কাজ দেশে আরও সহজ হবে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক আইন মেনে এটি করা হয়েছে। এছাড়া মৃত্যুর পর মরদেহ থেকে কীভাবে অঙ্গ সংগ্রহ করা যাবে এবং কীভাবে প্রতিস্থাপন করা যাবে, সে বিষয়েও বলা হয়েছে অধ্যাদেশে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button