জাতীয় সংবাদ

উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুপাতে গঠনের দাবি নাহিদের

প্রবাহ রিপোর্ট : উচ্চ কক্ষ গঠনে প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ও ভোটার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না আসায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে ৫ আগস্টের আগেই সনদ স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদের ডাকবাংলোয় ‘জুলাই আন্দোলন’-এ নিহত ১১ শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নাহিদ বলেন, উচ্চ কক্ষ গঠনে জনগণের ভোট ও প্রতিনিধিত্বের ভারসাম্য রাখতে হবে। আমরা এখনো আশাবাদী, ৫ আগস্টের আগেই জুলাই সনদ স্বাক্ষরিত হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আগের দিন দেওয়া বক্তব্যের পর নেত্রকোনায় বিএনপির প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের সাংবিধানিক অধিকার। কারও বক্তব্য থাকলে তা গণতান্ত্রিকভাবে প্রকাশ করতে পারে। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, শুধু উপদেষ্টারাই নয়, প্রশাসনের বিভিন্ন স্তরেও এখনো পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। তবে জুলাই সনদের পর নির্বাচনী কার্যক্রম শুরু হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির নেতাকর্মীরা জামালপুর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারী মোড় পর্যন্ত একটি পদযাত্রা করেন। পরে সেখানে পথসভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button