জাতীয় সংবাদ
নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি : গণঅধিকার

প্রবাহ রিপোর্ট : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। গতকাল সোমবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। আবু হানিফ বলেন, ২০১৮ সালের পর থেকে অনেক বার হামলার শিকার হয়েছেন নুর। আওয়ামী ফ্যাসিবাদের সময় পর্যাপ্ত চিকিৎসা পাননি। গত দুদিন আগে পুলিশ সেনাবাহিনীর হামলায় মারাত্মক আহত হন। তিনি বলেন, দল ও পরিবারের পক্ষ থেকে দাবি, সরকার যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে।



