জাতীয় সংবাদ

বদলাব না, সবার ভাই হয়ে থাকতে চাই

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

প্রবাহ রিপোর্ট : শিক্ষার্থীদের ভাই হয়ে, শিক্ষকদের ছাত্র হয়ে পরিচয় দিতে চান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। ভিপি হয়ে বদলে জাবেন না বলে প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সবটুকু দিয়ে পাশে থাকার কথা দিয়েছেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “জয় পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। জুলাইয়ের আকাঙ্খার বিজয় হয়েছে।” এ সময় তিনি জুলাই শহীদ, ও একাত্তরের শহীদদের স্মরণ করেন।
তিনি বলেন, “ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের আমানত রেখেছেন। তারা আমাদের প্যানেলের ওরপ যে আমানত রেখেছেন সেই হক আদায় করব। কথা দিচ্ছি, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ করব। আমি ভিপি হিসেবে নয়, বড় ভাই, বন্ধু, ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই।”
সব ধর্মের-বর্ণের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে চলার কথা জানিয়ে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে তৈরি করব। শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে। নারীদের নিরাপত্তা থাকবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। জুলাই আন্দোলনে অনেক সহযোদ্ধা ছিল, একসাথে যারা নির্বাচন করেছি তারা প্রত্যেকেই আমাদের উপদেষ্টা। আমাদের যেকোনো ভুল সিদ্ধান্তে তারা ধরিয়ে দেবে আশা করি।”
সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙক্ষার বিজয় হয়েছে, শহীদদের বিজয় হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া একথা বলেন তিনি। এ সময় সাদিক কায়েম জুলাই শহীদদেরে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। সাদিক বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে। তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ডাকসুর ভিপি হিসেবে পরিচিত হতে চাই না। আমি কাম্পাসের বোনদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, আমি ক্যাম্পাসের ছোট ভাইদের একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই, বড় ভাইদের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। একজন বন্ধুর বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই। শিক্ষকদের ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই। তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আগেও যেভাবে দেখেছেন। এখনও সেভাবেই পাবেন। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকব। ডাকসুর নব-নির্বাচিত ভিপি বলেন, আবাসন, গবেষণাসহ সব বিষয় নিয়ে কাজ করা হবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে। তিনি বলেন, নির্বাচন আয়োজনে শিক্ষার্থীরা রাতদিন এক করে কাজ করেছেন। নির্বাচন সফল করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল। যে ধর্মের, মতের, পথের হোক না কেন- সবাই একসাথে এগিয়ে যাবো। ঢাবিকে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো। নিরাপদ ক্যাম্পাস হবে নারীদের জন্য। শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া। উল্লেখ্য, চূড়ান্ত ফলাফল অনুযায়ী ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ২২ নম্বর ব্যালটে ভিপি পদে ১৪ হাজার ৪২ পেয়ে জয়ী হয়েছেন সাদিক কায়েম। নিটকতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button