জাতীয় সংবাদ

কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ: দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি। এর আগে গত মঙ্গলবার আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। গতকাল বুধবার দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান। এর আগে গত মঙ্গলবার একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান। তাদের দুজনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে একজনের ৪২ শতাংশ ও আরেকজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা জসিম জানান, টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ২২ সেপ্টেম্বর এ দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, নুরুল হুদা তিনি। ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। তিনি ওই এলাকার আব্দুল মনসুরের ছেলে। ২০০৭ সালের মার্চে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button