জাতীয় সংবাদ

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর মালিবাগ এলাকা থেকে দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তিনি ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা। গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ। সিটিটিসি সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে সিটিটিসির একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি দেওয়া, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান সিটিটিসির কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button