জাতীয় সংবাদ

চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। ওসি মনিরুল বলেন, একটা হত্যাকা- ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আমরা মাঠে অভিযানে আছি। পুলিশের এ কর্মকর্তা জানান, আলমগীর প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এ বিষয়ে পুলিশ পরে বিস্তারিত জানাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button