জাতীয় সংবাদ

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮১২

প্রবাহ রিপোর্ট : সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান। এআইজি শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৮১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫২৫ জন। অভিযানিক কার্যক্রমে এয়ারগান দুটি, রাইফেল স্কোপ একটি, গুলি ১০ রাউন্ড, কার্তুজ ২ রাউন্ড, চাপাতি একটি, রামদা একটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button