জাতীয় সংবাদ

নির্বাচনে সেনা ও নৌবাহিনীর ৯২৫০০ সদস্য মোতায়েন থাকবে

প্রবাহ রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনা ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। তাদের মধ্যে সেনাবাহিনীর ৯০ হাজার ও নৌবাহিনীর সদস্য থাকবেন ২ হাজার ৫০০ জন। নির্বাচনকালীন দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর এক কোম্পানি সদস্য মোতায়েন থাকবে। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সেনা কর্মকর্তারা এ তথ্য জানান। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। প্রেস সচিব জানান, বৈঠকে নির্বাচনের আগের ৭২ ঘণ্টা ও পরের উদ্ভূত পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের কীভাবে কাজে লাগানো যায়, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিটিভির সংসদ টেলিভিশনের মাধ্যমে নির্বাচন সম্পর্কিত প্রচার-প্রচারণার সব কার্যক্রম পরিচালনা করতে চায় নির্বাচন কমিশন। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ পরিকল্পনার কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেন, আগে বিটিভির সংসদ টেলিভিশনে সংসদের কার্যক্রম প্রচারিত হতো। এখন যেহেতু সংসদ নেই সেহেতু সংসদ টেলিভিশনকে নির্বাচন কমিশন নির্বাচনের যত মেটেরিয়ালস আছে সেগুলো প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহারের চিন্তা করছে বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button