জাতীয় সংবাদ

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ৪ ঘন্টা পর চলাচল স্বাভাবিক

প্রবাহ রিপোর্ট : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা পর বগিটি উদ্ধার ও রেললাইন মেরামত করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ার কার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে। এরপর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button