জাতীয় সংবাদ

আজ জাতীয় সমবায় দিবস

প্রবাহ রিপোর্টঃ ৫৪তম জাতীয় সমবায় দিবস আজ শনিবার (১ নভেম্বর) উদযাপিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদফতরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠাতব্য জাতীয় সমবায় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।পত্রে আরও বলা হয়, দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ সমবায় সমিতি বা শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৪’ প্রদান ও জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button