জাতীয় সংবাদ

মেহেরপুর সীমান্ত দিয়ে ১২জনকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রবাহ রিপোর্ট : ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৪ নভেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
এ সময় বিজিবির পক্ষে কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন ও বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিজিবির কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button