জাতীয় সংবাদ

দেশে ঘূর্ণিঝড়ের শঙ্কা

আঘাত হানতে পারে আগামী মাসে

প্রবাহ রিপোর্ট : একদিন আগেই (শুক্রবার) স্মরণকালের সবচেয়ে ভয়ানক ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেল গোটা বাংলাদেশ। প্রাণ গেছে ১০ জনের। সেই রেশ না কাটতে এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা, যেটি আগামী মাসের প্রথম সপ্তাহে আঘাত হানতে পারে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি লিখেছেন, ‘চলতি মাসের ২৫ অথবা ২৬ তারিখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে) একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। লঘুচাপটি পর্যায়ক্রমে নি¤œচাপ, গভীর নি¤œচাপ ও সবশেষ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’
তিনি আরও লেখেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।’
মোস্তফা কামাল পলাশ আরও লেখেন, ‘সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৮ নভেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।’
সেজন্য সমুদ্রগামী জেলেদের ৩০ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন কানাডা প্রবাসী এই আবহাওয়াবিদ। একইসঙ্গে ২৯ নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শও দিয়েছেন।
এদিকে শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশে এটির প্রভাব পড়বে না।
আরও জানিয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিকসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রোববার ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button