জাতীয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ হলের নাম পরিবর্তন

প্রবাহ রিপোর্ট ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’সহ চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, গতকাল (গত বৃহস্পতিবার) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে এ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ নামকরণ করা হয়েছে। এ ছাড়া ১০তলা বিশিষ্ট শেখ রাসেল হলের নাম ‘নবাব সলিমুল্লাহ হল’, শেখ হাসিনা হলের নাম ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘ফেলানি খাতুন হল’ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button