জাতীয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

প্রবাহ রিপোর্ট : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল বুধবার নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ রেজা কিবরিয়ার নিকট পাঠানো হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনি বিচারক কমিটির চেয়ারম্যান তাকে নোটিশ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক অবস্থায় আছি। নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী সমর্থক নিয়ে উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালান ড. রেজা কিবরিয়া। প্রচারণার ছবি ও দলিলাদিসহ জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি গত ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন। এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি করে তিনি প্রচারণা চালান। এ প্রচারণার ছবি ও দলিলাদিসহ মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে এক ব্যক্তি ৪ জানুয়ারি কমিটির নিকট একটি লিখিত অভিযোগ দেন। এমতাবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনিত অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কেন নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হবে না, এ মর্মে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button