জাতীয় সংবাদ

পাবনার ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিতের খবর সঠিক নয় : ইসি

প্রবাহ রিপোর্ট : সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবরটি সত্য নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার তথ্য অধিদফর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। ইসির বরাতে ওই নোটে বলা হয়, পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি প্রত্যাহার বা বন্ধ রাখার জন্য ইসির থেকে অনুরোধ জানানো হয়েছে। তবে, একইদিন সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ দুই আসনের নির্বাচন স্থগিতের বিষয়টি জানান। ওই সময় তিনি বলেন, আদালত আমাদের বলেছেন, পাবনা-১ ও ২ আসনে আমরা যেন কোনও ভোটের কার্যক্রম না করি। সেই জন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button