জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রই বিশ্বব্যবস্থা ধ্বংস করছে : জার্মান প্রেসিডেন্ট

প্রবাহ রিপোর্টঃ জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাংক-ভাল্টার স্টাইনমায়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান পথ ধরে চললে বিশ্বব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে এবং বিশ্ব ডাকাতদের আস্তানাতে পরিণত হতে পারে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এক ভাষণে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।স্টাইনমায়ার তার বক্তব্যে উল্লেখ করেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আচরণ বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে। তিনি সতর্ক করেছেন, বিশ্ব যেন ডাকাতদের আস্তানায় পরিণত না হয়। যেখানে নীতিহীন শক্তিগুলো তাদের ইচ্ছামতো দখল করতে পারে।তিনি ভাষণে আরও বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ যেমন একটি ঐতিহাসিক ফাটল সৃষ্টি করেছিল, তেমনি আমাদের প্রধান অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধের এই ভাঙন দ্বিতীয় বড় ধাক্কা। তার এই বক্তব্যকে ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক ভূমিকা, বিশেষত ভেনেজুয়েলার বিষয়ে হস্তক্ষেপের প্রেক্ষাপটকে বোঝাতে চেয়েছেন।তিনি ভাষণে আরও জোর দিয়ে বলেছেন, আমাদের অবশ্যই বিশ্বকে এমন একটি স্থান হওয়া থেকে রক্ষা করতে হবে যেখানে অঞ্চল বা সার্বভৌম দেশগুলো কয়েকটি বৃহৎ শক্তির ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়।রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , বৃহস্পতিবার জার্মানির সরকারি সম্প্রচারক এআরডির পরিচালিত এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জরিপে অংশ নেওয়া ৭৬% জার্মান এখন মনে করেন যে যুক্তরাষ্ট্র এমন একটি অংশীদার নয় যার উপর জার্মানি নির্ভর করতে পারে। মাত্র ১৫% মনে করেন জার্মানি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস রাখতে পারে, যা এই নিয়মিত মনোভাব জরিপে রেকর্ড হওয়া সর্বনি¤œ স্তর। তুলনামূলকভাবে, প্রায় তিন-চতুর্থাংশ জার্মান মনে করেন তারা ফ্রান্স এবং ব্রিটেনের উপর নির্ভর করতে পারে।জরিপে আরও দেখা গিয়েছে, ৬৯% জার্মান ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রায় একই সংখ্যক মানুষ মনে করেন যে ন্যাটো অংশীদাররা জোটের শক্তিশালী সদস্য যুক্তরাষ্ট্রের সুরক্ষার উপর নির্ভর করতে পারে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button