জাতীয় সংবাদ

ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

প্রবাহ রিপোর্ট : ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোনো মন্তব্য-লেখালেখি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা বারোটায় জামায়াতে ইসলামীর আমির নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই আহবান জানান। স্ট্যাটাসে তিনি লিখেছেন- প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন। আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই-সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button