জাতীয় সংবাদ

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

প্রবাহ রিপোর্ট : রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুর রহমান।গতকাল শনিবারদুপুর ১২টায়এ তথ্য জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার ক্রিয়েটিনিন ২.৪। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ রেখেছেন। তবে তিনি হার্ট অ্যাটাক করেননি।ইতোমধ্যে বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।এর আগে গত শুক্রবাররাত সোয়া ১১টায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মান্না।তারও আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।তখন তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন তিনি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button